spot_img

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

অবশ্যই পরুন

আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের।

বুধবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন।

ওয়াশিংটনের দাবি, মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে, মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবারও (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত ৮ জন নিহত হয়।

গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও অনেক আইন বিশেষজ্ঞ এসব হামলাকে বেআইনি বলে অভিহিত করেছেন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ