spot_img

‘দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি’

অবশ্যই পরুন

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (৭ ডিসেম্বর) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন এমন দাবি করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে দুর্নীতি বেড়েছে না কি কমেছে, সে হিসেব টিআইবি এখনও করেনি। তবে দুর্নীতি অব্যাহত আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫৪ বছর ও ১৫ বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়। এর জন্য সময় লাগবে।

অপরদিকে, নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে টিআইবির এক কর্তা বলেন, রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল, পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনি ইশতেহারে পরিষ্কার করা উচিত।

এ সময়, সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান।

সর্বশেষ সংবাদ

‘ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’, ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড়

গরুর প্রতি হিন্দুদের ধর্মীয় শ্রদ্ধা নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান এক রাব্বি (ধর্মপ্রচারক)। শুক্রবার (৩০ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ