spot_img

৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন মিললো সেই নারীর

অবশ্যই পরুন

পাবনার ঈশ্বরদীতে বস্তাবন্দি করে আট কুকুরছানাকে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে (৩৮) জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছরের বাচ্চাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ ব্যাপারে নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।’

সম্প্রতি ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত সোমবার সকালে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। একপর্যায়ে একটি পুকুর থেকে ওই ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলোকে হত্যার অভিযোগ ওঠে। পরে গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। ওই রাতেই গ্রেপ্তার হন নিশি। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ