spot_img

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো বিএনপি

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছে। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তার।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য আপডেটে এসব তথ্য জানায়।

সেখানে আরও বলা হয়, বেগম জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখার আহ্বানও জানানো হয়।

সর্বশেষ সংবাদ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে এবং এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমানো টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ