spot_img

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই ক্র্যাশ করল নেটফ্লিক্স

অবশ্যই পরুন

অবশেষে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় এই সিরিজটির প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় এবং তারা সিরিজটি একবারে দেখে ফেলার প্রস্তুতি নেন। তবে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে।

২৭ নভেম্বর সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এই বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে যারা টিভি সেটে পর্বগুলো দেখার চেষ্টা করছিলেন, তারা স্ট্রিমিং করতে গিয়ে বাধার মুখে পড়েন; এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। অন্যদিকে ভারতেও অসংখ্য গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। সেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে।

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেয়া হয়েছে।

নেটফ্লিক্স ক্রাশ করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, তিন বছরের বিরতির পর পঞ্চম সিজন নিয়ে ফিরল ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯-এর দশকের প্রেক্ষাপটে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের কাল্পনিক কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়।

সর্বশেষ সংবাদ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে এবং এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমানো টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ