spot_img

লঙ্কানদের উড়িয়ে দিলো বাংলাদেশ

অবশ্যই পরুন

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের জোড়া গোলে লঙ্কানদের ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের ওপর চাপ বজায় রাখে বাংলাদেশ। ২৪ মিনিটে ইকরামুলের দুর্দান্ত হেডে শুরু বাংলাদেশের গোলযাত্রা। এরপর অপুর অসাধারণ পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন মানিক।

দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতপক্ষের জাল কাঁপায় বাংলাদেশ। ৬৪ মিনিটে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে খুঁজে পান জালের ঠিকানা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান বায়েজিদ। ইনজুরি সময়ে লঙ্কানদের জালে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক ফয়সাল।

এ নিয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দিলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল। আগামী শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে মানিক-বায়েজিদরা।

সর্বশেষ সংবাদ

ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ