spot_img

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর নেতারা। আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ