spot_img

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

অবশ্যই পরুন

অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েকদিন পরই তার ঘোষিত কারাদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশই বলসোনারোর বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়।

সংবাদমাধ্যম সিএনএন একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে তার বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো একটি সমাবেশ আয়োজন করার পরই এই প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়।

২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত হন জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ তাকে এই অভিযোগে অভিযুক্ত করেন, যার মধ্যে চারজনই তার বিরুদ্ধে রায় দেন।

রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার পাশাপাশি বলসোনারোর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিযোগ, এই সংগঠনের মাধ্যমে তিনি জোরপূর্বক ব্রাজিলের গণতন্ত্রকে বাতিল করতে চেয়েছিলেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালান। ওই হামলার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

তবে বলসোনারো শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ