spot_img

সৌদি ক্রাউন প্রিন্সের জন্য ট্রাম্পের ডিনারে উপস্থিত রোনালদো!

অবশ্যই পরুন

মার্কিন মিডিয়ার খবর অনুযায়ী, সৌদি ক্রাউন প্রিন্সের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজন করা ডিনারে প্রায় ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন।

ডিনারে বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্প অ্যাপল সিইও টিম কুক ও এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ধন্যবাদ জানান।

বিশ্বের ধনীতম ব্যক্তি ও টেসলা সিইও ইলন মাস্কও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাঁচ মাস আগে ট্রাম্প ও মাস্কের মধ্যে যে ব্যক্তিগত ও প্রকাশ্য বিরোধ হয়েছিল, তা এসময় দেখা যাচ্ছে মিটমাট হয়েছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ