spot_img

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার

অবশ্যই পরুন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তা করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে তাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার আসামি শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তাকে পিরোজপুরে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বশেষ সংবাদ

কোরআনের আলোকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিরসনের উপায়

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব মহান আল্লাহর কাছে অতি জঘন্য আর শয়তানের অতি পছন্দের বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা, সম্প্রীতি ও সমঝোতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ