spot_img

২০২৮ ইউরো শুরু কার্ডিফে, ফাইনাল ওয়েম্বলিতে

অবশ্যই পরুন

২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর দিণক্ষণ জানিয়েছে উয়েফা। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন কার্ডিফে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

বুধবার (১২ নভেম্বর) লন্ডনে ২০২৮ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধনে এ তথ্য জানায় টুর্নামেন্টটির আয়োজক ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে মোট ৮টি শহরের ৯টি ভেন্যুতে আয়োজন করা হবে ২৪ দলের এ টুর্নামেন্ট। ম্যাচ হবে মোট ৫১টি। সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলোর ভেন্যু ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ।

আগের ইউরো টুর্নামেন্টগুলোর মতো আয়োজক দেশগুলোরও বাছাইপর্ব পেরিয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বেলফাস্টে ২০২৬ সালের ৬ ডিসেম্বর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ