spot_img

নতুন প্রশাসক পেল ঢাকা দক্ষিণ সিটি

অবশ্যই পরুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকে অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে কেন তাকে সরানো হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ