spot_img

‘বিতর্কিত’ সেই ছবির ব্যাখ্যা দিলেন সামিরা খান মাহি

অবশ্যই পরুন

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি এক বিতর্কিত ছবি ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের নানা কটাক্ষ ও মন্তব্যের পর এবার সেই ছবির ব্যাখ্যা দিলেন তিনি। এক সাক্ষাৎকারে মাহি জানান, আলোচিত ছবিটি আসলে একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।’

তিনি জানান, ছবিটি ছিল ‘ভাত লাভার’ শিরোনামের একটি নাটকের সেটে তোলা, যেটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং তার সহশিল্পী ছিলেন আরশ খান।

মাহি বলেন, ‘ ‘ভাত লাভার’ একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। এবং আমি যে গ্লাসটা পরে আছি, ওটাও সকাল আহমেদের গ্লাস। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, আমার একটা ছবি তুলো তো।’

মাহির কথায়, ‘আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো।’ তো তখন চশমাটা যখন পড়ছি, আরশ আমাকে তখন বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তো আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। তখন আমি এরকম এরকম করে বিভিন্ন পোজে ছবি তুলেছি।’

বিতর্কের প্রসঙ্গে মাহি বলেন, ‘পরে দিয়ে যেটা হলো, সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না।’

সর্বশেষ সংবাদ

বাধ্য না হলে ইরানে আর সামরিক অভিযান চালাতে চায় না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়া ইরানে আর সামরিক অভিযান...

এই বিভাগের অন্যান্য সংবাদ