spot_img

পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি

অবশ্যই পরুন

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশিত একের পর এক ভিডিও এবং সেখান থেকে দেয়া হুমকিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ভিডিওগুলোতে দেখা গেছে, একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন, দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেয়া।

ভিডিওগুলোতে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জব্দ করা গোলাবারুদ এবং যানবাহনও এতে দেখানো হয়। যদিও ওই হামলায় ১১ জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী।

এর মধ্যে একটি ক্লিপে, পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন, আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন।

টিটিপির ওই নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, যদি মায়ের দুধ পান করে থাকেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন।

এদিকে গেলো ২১ অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করেছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ