spot_img

যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় বলে জানায় এনসিপি। তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে আইআরআই প্রতিনিধি দলের কাছে আশা ব্যক্ত করেছেন এনসিপি নেতারা।

সর্বশেষ সংবাদ

নাগরিক সেবা একীভূতকরণে চালু হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড: অর্থমন্ত্রী

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা একীভূত ও ডিজিটাল করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ