spot_img

বাসার সিঁড়িতে পড়ে ছিল জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

অবশ্যই পরুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৯ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে একটি বাসার সিঁড়িতে জুবায়েদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি ওই বাসায় টিউশনি করতে গিয়েছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, জুবায়েদের মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুলিশকে ইতোমধ্যে ঘটনাস্থলের সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লেখ্য, মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

পুতিনের কাছে মুজতাবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ