spot_img

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে বড় বাধা ছিল বাতাস: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

অবশ্যই পরুন

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে বড় বাধা ছিল বাতাস। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগুন নেভাতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আসলে আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল। ফলে অক্সিজেনের প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুন জ্বালাতে সহায়তা করে। যে কারণে আপনারা অনেক ওপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ৫০ মিনিটে আমাদের ইউনিট এখানে চলে আসে। তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজ শুরু হয়েছে।

‌‘আমরা যখন আসি, তখন আমাদের এখানে এভিয়েশনের যে ফায়ার ফাইটিং ভেহিক্যাল ছিল, সেগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানামতে কোনো নিহত নেই। ’

রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে আমরা নির্বাপণের কাজ করছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখন শুধু নির্বাপণের কাজ করে যাচ্ছি। ’

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমরা শুনেছি, আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারেন, আমরা সংখ্যাটা এখনও কনফার্ম না।

তিনি আরও বলেন, আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো রাখার জায়গা, আনুমানিক ৪শ গজের মতো জায়গা। যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলো রক্ষিত আছে এবং আমরা সেগুলোতে আগুন নেভানোর কাজ করেছি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিশেষ দূতকে সম্মাননা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননা প্রদান করেছে স্পেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ