spot_img

ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত আরো ৬১৯

অবশ্যই পরুন

সারাদেশে নতুন করে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এক সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ