spot_img

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৮৩

অবশ্যই পরুন

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ছাড়াও এক রাউন্ড গুলি ও ৫টি রামদা জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ