spot_img

দেশে ফিরবেন কবে জানালেন তারেক রহমান

অবশ্যই পরুন

দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (০৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

প্রায় ৫০ মিনিটিরে সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেছে, অনেকের ধারণা ছিল হাসিনা সরকারের পতনের পর আপনি দেশে এসে স্বশরীরে দলের নেতৃত্ব দিবেন, গত এক বছর বারবার প্রশ্নটি আসছে এখনো আসছে- আপনি এখানো দেশে ফিরেননি কেন?

এর উত্তরে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়ত ফেরাটা হয়ে উঠেনি এখানো। তবে সময়টা চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

বিবিসি বাংলা জানতে চায়, সেটা কবে আমরা কি জানতে পারি?
তারেক রহসান বলেন, দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ

নির্বাচনের আগে আপনি দেশে আসবেন সম্ভাবনা বলা যায়-এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে আমি কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ