spot_img

নিউইয়র্কে এনসিপির সদস্যসচিবকে হেনস্তা, ডিম নিক্ষেপকারী আটক

অবশ্যই পরুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

এদিকে, ডিম নিক্ষেপকারী এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনি লিখেছেন, সকালে বিমানবন্দরে ডিম নিক্ষেপকারী একজন আওয়ামী বীরযোদ্ধাকে অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়েছে।

এ হামলার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা তার ফেসবুকে লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

হেনস্তার শিকার আখতার নিজেও এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন, এই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটে ভয় পায় নাই৷ ওদেরই ছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের ৬ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়ার মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও...

এই বিভাগের অন্যান্য সংবাদ