spot_img

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

অবশ্যই পরুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে তার রওয়ানা হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামান।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে শাকিল জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার সকালে তার দেশ ছাড়ার কথা।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হন বেশ কয়েকজন। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

সর্বশেষ সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ