spot_img

সিলেটে বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত, সিরিজ বাংলাদেশের

অবশ্যই পরুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ৩ ম্যাচের সিরিজটি বাংলাদেশ ২-০তে জিতে নিয়েছ

বুধবার (৩ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ টি টোয়েন্টির প্রথম ইনিংসে দুই দফা বৃষ্টি হানা দেয়ায় পুরো ২০ ওভার খেলা হয়নি। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো, কিন্তু সেই সময়টুকুও দেয়নি আবহাওয়া।

বাংলাদেশ ইনিংসে ১৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন দাস, ৬ চার ও ৪ ছক্কায় মাত্র ৪৬ বলে। শেষ দিকে নুরুল হাসান সোহান ১১ বলে ২২ রান ও জাকের আলি ১৩ বলে ২০ রান অপরাজিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ