spot_img

পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে— এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, উনি আমাদেরকে ডেকেছিলেন, শিওর করতেই চেয়েছেন নির্বাচন সঠিক সময় হবে। তাই এ ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়।

সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পেটানোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা গর্হিত কাজ। আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি। এটা অত্যন্ত উদ্বেকজনক। গভীরভাবে এর তদন্ত করা দরকার। সেইসাথে, বিচার বিভাগীয় তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। এ সময়, নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী হবে, প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন। তিনি বিএনপির সাথে একমত বলেও জানান বিএনপির সিনিয়র এ নেতা।

অপরদিকে, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়ে দেন বিএনপি মহাসচিব।

তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় দলের নেতার সাথে কথা বলার। এটা তার নিজস্ব এখতিয়ার।

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ