spot_img

লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশে দিলো জনতা, গোপন বৈঠকের অভিযোগ

অবশ্যই পরুন

কা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার এই ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল বলে অভিযোগে প্রথমে তাদের অবরুদ্ধ করে করা হয়।

জানা যায়, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে।

জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।

সর্বশেষ সংবাদ

ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী

সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ