spot_img

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

অবশ্যই পরুন

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন নতুন তারিখ ঠিক করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন।

সর্বশেষ সংবাদ

৫২২ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করলো রাশিয়া

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাসদস্যদের মরদেহ বিনিময়ের অংশ হিসেবে ৫৫০ জনের বেশি সেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ