spot_img

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

অবশ্যই পরুন

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’

ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ