spot_img

আবারও দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল

অবশ্যই পরুন

টালিউড সুপারস্টার দেব-এর ক্যারিয়ার এখন মধ্য গগনে। সদ্য (১৪ আগস্ট) মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা- ১০ বছর পর এই জুটিকে বড়পর্দায় ফের একসঙ্গে পেয়ে প্রেক্ষাগৃহে হাউসফুলের হাওয়া। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউডের ‘বেবিডল’ খ্যাত সানি লিওন-এর সঙ্গে রোম্যান্টিক ডান্সে মেতে উঠেছেন অভিনেতা।

ভিডিওটিতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ছাই রঙের শিফন শাড়িতে সানি, একসঙ্গে নেচে উঠেছেন দেবেরই জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’-এ। মঞ্চের সামনের সারিতেই বসে ছিলেন মানামী ঠাকুর ও মিঠুন চক্রবর্তী- দুজনকেই মুহূর্তটা উপভোগ করতে দেখা যায়।

তবে এটা সাম্প্রতিক নয়, চার বছর আগে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২-এর ফাইনালের সেই পারফরম্যান্সই আবারও ভেসে উঠেছে টাইমলাইনে। সে সময় শোয়ের বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব; ফাইনালেই বিশেষ পর্বে সানির সঙ্গে নাচে মেতেছিলেন তিনি। পুরোনো ক্লিপ হলেও জুটি-তাপমাত্রা যেন কমেনি- নতুন প্রজন্মের দর্শকরাও ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।

এদিকে ‘ধূমকেতু’-র দাপটের মাঝেই মুক্তি পেয়েছে দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। দেবের লুক ও চরিত্রের প্রথম ঝলকেই আগ্রহ বেড়েছে ভক্তদের; প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ছবিটি পুজোয় মুক্তি পেতে চলেছে।

‘ধূমকেতু’-র পরের সাফল্যগাথা হিসেবে ‘রঘু ডাকাত’-কেও দর্শক-অপেক্ষার তালিকায় রাখছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ