spot_img

আগামী তিন মাসে কতটি তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

আগামী তিন মাসের জলবায়ু পূর্বাভাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা থেকে বেশি থাকার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগস্টের শুরুতে তিন মাসের এ জলবায়ু পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এ সময়ে বিচ্ছিন্নভাবে দেশে ৩-৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

লঘুচাপ ও নিম্নচাপ নিয়ে বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে ৩-৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে (১-২)টি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ সময়ে দেশে ১০-১৫ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

সর্বশেষ সংবাদ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ