spot_img

প্রথমবারের মতো খলনায়ক চরিত্রে নাগার্জুন

অবশ্যই পরুন

দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও এবার ক্যারিয়ারের এক নতুন মোড় নিতে চলেছেন নাগার্জুন। ‘কুলি’ (২০২৫)-এর মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভিলেন চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। চেন্নাইয়ে আয়োজিত জমকালো ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা নিজেই জানিয়েছেন, ছবিতে তিনি ‘সাইমন’ নামে এক অন্ধকার ও নির্মম খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। তার ভাষায়, “এটা কোনোভাবেই ‘বাশা’-র মতো হবে না… এটা হবে তার চেয়েও শতগুণ তীব্র!”

এদিনের তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, আমির খান, সাউবিন ও পরিচালক লোকেশ কানাগারাজ। রজনীকান্ত নাগার্জুনের সাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এটি তাকে আজিথের ‘মানকাঠা’-য় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মতোই আইকনিক উচ্চতায় নিয়ে যাবে।

আগস্টের ১৪ তারিখ স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে মুক্তি পেতে যাচ্ছে ‘কুলি’। প্যান-ইন্ডিয়া উত্তেজনা, বিশাল তারকাসমৃদ্ধ কাস্ট ও মুক্তির সময়কে ঘিরে ইতিমধ্যেই ছবিটি সম্ভাব্য মেগা-ব্লকবাস্টার হিসেবে আলোচনায় উঠে এসেছে।

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ