spot_img

মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় ইন্টার মিয়ামির

অবশ্যই পরুন

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই সাথে এমএলএসে গড়েছেন রেকর্ড।

ম্যাচের ২৭ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে নিয়ে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এছাড়াও প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

সর্বশেষ সংবাদ

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ