spot_img

ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস

অবশ্যই পরুন

টানা ২৯ ঘণ্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে পাস হলো আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি।

ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের ২১২ সদস্যের সবাই বিলটির বিরুদ্ধে অবস্থান নেন। তাদের সাথে যোগ দেন রিপাবলিকান পার্টিরই আরও দু’জন।

বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি বিলটিতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে।

আজ শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে সই করবেন বলে জানা গেছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, বিলটি আইনে পরিণত হলে ভোগান্তিতে পড়বেন যুক্তরাষ্ট্রের দরিদ্র, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষেরা।

এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ