spot_img

সংস্কার কাজে সমর্থন অব‍্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। চলমান সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন নদীর পানিবন্টন নিয়ে ভারতের সাথে তালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। এ সময় মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশির সম্পর্কে তথ‍্য জানতে চাইলেও এখনও উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুইপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।

সর্বশেষ সংবাদ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ