spot_img

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে ৬২৭

অবশ্যই পরুন

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৮শ’ জনে।

বুধবার (২৫ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য হালনাগাদ করা হয়। ১২ দিনের এ যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশে।

অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে ২৯ ইসরায়েলির। যাদের ২৮ জনই মিসাইলের সরাসরি আঘাতে নিহত হয়েছেন।

প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এই সংঘাতে ইরানের প্রায় দেড় হাজার স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। ফেলা হয়েছে সাড়ে ৩ হাজার বিস্ফোরক।

জবাবে ইসরায়েলে প্রায় ৬শ’ মিসাইল ছুড়েছে আইআরজিসি। যার ৮৫ থেকে ৯০ শতাংশ প্রতিহতের দাবি করেছে আইডিএফ।

সর্বশেষ সংবাদ

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ