spot_img

রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে উইর্টজ

অবশ্যই পরুন

আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে মেকার ফ্লোরিয়ার উইর্টজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। ২২ বছর বয়সি এই জার্মানকে পেতে বায়ার লেভারকুজেনকে ১০০ মিলিয়ন পাউন্ড দিয়েছে অলরেডরা।

শুক্রবার (২০ জুন) ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত হয় পাঁচ বছরের চুক্তি। কোচ আর্নে স্লটের অধীনে ২০৩০ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই খেলবেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

উইর্টজের এই চুক্তি ছাড়িয়ে গেছে ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে দলে টানতে ব্যয় করা ৭৫ মিলিয়ন পাউন্ডের পুরনো রেকর্ডকেও।

বোনাসসহ সর্বমোট ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে লিভারপুলের। যা ইংলিশ ফুটবল ট্রান্সফারের নতুন রেকর্ড।

২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। এরপর লেভারকুসেনের জার্সিতে ১৯৭ ম্যাচে করেন ৫৭ গোল, সঙ্গে ৪৪টি অ্যাসিস্ট। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে তিনি হয়েছিলেন বুন্দেসলিগা ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। গত সিজনে জার্মান শীর্ষ লিগে সবচেয়ে বেশি প্রভাবশালী ড্রিবলার হিসেবেও তার নাম উঠে আসে।

গত দুই মৌসুম থেকেই দারুণ পারফর্ম করছিলেন উইর্টজ। সবশেষ সিজনে আক্রমনাত্বক এই মিডফিল্ডার করেছেন ১৬ গোল, করিয়েছে ১৫টি।

উল্লেখ্য, তরুণ এই মিডফিল্ডার ইতোমধ্যেই জার্মানির হয়ে খেলেছেন ৩১ ম্যাচ। লিভারপুলের পাশাপাশি উইর্টজকে পেতে মরিয়া হয়ে চেস্টা করেছে ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখও। তবে কিন্তু লিভারপুলকে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন উইর্টজ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ