spot_img

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

অবশ্যই পরুন

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৫ জুন) সকাল থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ থেকে চার দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

অন্যদিকে, স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর জানান, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপারে কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতেও তাদের যাতায়াত ছিল স্বাভাবিক।

সর্বশেষ সংবাদ

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের...

এই বিভাগের অন্যান্য সংবাদ