spot_img

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে যা বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ফক্স নিউজের প্রধান রাজনৈতিক সঞ্চালক ব্রেট বেয়ারকে তিনি এ কথা বলেন।

ফক্স নিউজের প্রধান নিরাপত্তা প্রতিবেদক জেনিফার গ্রিফিন এক্সে (সাবেক টুইটার) লেখেন, “ট্রাম্প বলেন, ‘ইরান পারমাণবিক বোমা পেতে পারে না। আমরা আবারও আলোচনা শুরু করার আশা করছি। দেখা যাক কী হয়। নেতৃত্বে থাকা কয়েকজন মানুষ আর ফিরবে না।’”

ট্রাম্প জানান, হামলার বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন, তবে তিনি জোর দিয়ে বলেন—এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সম্পৃক্ততা ছিল না।

এছাড়া, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র নিজ দেশ ও ইসরায়েলকে রক্ষার জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হাই অ্যালার্টে রয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ