spot_img

পরবর্তী সরকারের অংশ হবেন কিনা প্রশ্নে সরাসরি ‘না’ প্রধান উপদেষ্টার

অবশ্যই পরুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন-পরবর্তী সরকারে তিনি কিংবা উপদেষ্টা পরিষদের কেউই অংশ নেবেন না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

১১ জুন বুধবার, লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদান শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ইউনূস কি নির্বাচনের পর গঠিত কোনো গণতান্ত্রিক সরকারের অংশ হতে চান বা সে ধরনের কোনো অবস্থানে রয়েছেন কিনা। উত্তরে তিনি বলেন,
‘কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ হলো চলমান রূপান্তর সঠিকভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যাতে জনগণ সন্তুষ্ট থাকে।’ এছাড়া, তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

তিনি আরও বলেন, ‘১৭ বছর পর এবার বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।’

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ