spot_img

ফ্রেন্স ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ

অবশ্যই পরুন

আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফ্রেন্স ওপেনের সেমিফাইনালে উঠেছে নোভাক জকোভিচ। শুক্রবার সেমিতে শীর্ষ বাছাই সিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

বৃহস্পতিবার (৫ মে) রোল্যান্ড গারোসে প্রথম সেটে হেরে যান জকোভিচ। রাশিয়ান জেরেভ জয় তুলে নেন ৬-৪ গেমে।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান জকো। এবার ৬-৩ গেমের দাপুটে জয় তুলে নেন।

তৃতীয় সেটে আরও বেশি আধিপত্য দেখান জকোভিচ। এবার ৬-২ গেমের জয় তুলে লিড নেন এই সার্বিয়ান সুপারস্টার।

চতুর্থ সেটে লড়াই হয়েছে জোকোভিচ ও জেরেভের। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয় তুলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন জকো। আগামীকাল সেমিফাইনালে শীর্ষ বাছাই শিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ