spot_img

হেল্প লাইনে বাংলাসহ ১০ ভাষায় হজের বিধি-বিধান

অবশ্যই পরুন

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য ফ্রি হেল্প লাইন চালু করেছে। তা হলো ৮০০-২৪৫১০০০। হেল্প লাইনে দিন-রাতের যে কোনো সময় হজ বিষয়ক বিধি-বিধান ও ফাতাওয়া জানা যাবে। বিশ্বের বহুল প্রচলিত ১০ ভাষায় হজযাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভাষাগুলো হচ্ছে, আরবি, ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, উর্দু, ইন্দোনেশিয়ান, বাংলা, হাউসা, আমহারিক ও হিন্দি।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিনামূল্যের হেল্প লাইন চালু করেছেন যেন হজযাত্রীরা নিয়ম মেনে যথাযথভাবে হজ করতে করতে পারে। তারা প্রশ্নের উত্তর দিতে একদল সুদক্ষ পণ্ডিত ব্যক্তিত্ব ও পেশাদার অনুবাদক নিয়োগ দিয়েছে। যেন হজযাত্রীরা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

স্থানীয় হাজিদের প্রশ্নের উত্তর ও তাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে মন্ত্রণালয় এই বছর তিন শ আলেম ও মুফতি নিয়োগ দিয়েছেন। আয়েশা মসজিদ, যেখানে স্থানীয় হাজিদের আনাগোনা সবচেয়ে বেশি সেখানে সার্বক্ষণিক নির্দেশনামূলক আলোচনা ও বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও মন্ত্রণালয়ের অধীনে ইলেক্ট্রিক স্ক্রিনে বিভিন্ন ভাষায় সচেতনতামূলক প্রচারণা চলছে। জনসমাগমের স্থানে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং এছাড়াও কোরআনের অনুলিপি ও বিভিন্ন ভাষায় তার অনুবাদ বিতরণ করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ