spot_img

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা রিজওয়ানা

অবশ্যই পরুন

অর্থ সাশ্রয়ে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুন মাসে।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে, ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন।

সর্বশেষ সংবাদ

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

কুয়েত ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল হামাদ আল-বারজাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ