spot_img

পাকিস্তানের প্রধান কোচ হতে চান আজহার মাহমুদ

অবশ্যই পরুন

পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার আজহার মাহমুদ। ইতোমধ্যে পাকিস্তান জাতীয় দলের বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।

ফেব্রুয়ারির পর থেকে কোচহীন বাবর-রিজওয়ানদের ড্রেসিংরুম সামলানোর নতুন দায়িত্বে এখনও কাউকে বসাতে পারেনি পিসিবি।

আজহার মাহমুদ এর আগে ২০১৬-১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। ২০২৪ সালে তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করে নিউজিল্যান্ড সফরে যায় জাতীয় দল। সেই সময় পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা নিয়ে ফেরে।

তবে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে আগে থেকেই আছেন আরও দুজন। তাদের মধ্যে অনেকটাই এগিয়ে মাইক হেসন। এ ছাড়া পাক কিংবদন্তি সাকলাইন মুশতাকও আছেন এই প্রতিযোগিতায়। কোচ পদে আবেদনের শেষ সময় ধরা হয়েছে আগামী ৪ মে।

সর্বশেষ সংবাদ

৬শ’ যুদ্ধবন্দিকে মুক্তি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী: রেড ক্রস

ইয়েমেনের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির হুথি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ