spot_img

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুসহ ৫ জনকে খালাস

অবশ্যই পরুন

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

আদালত থেকে বেরিয়ে আমীর খসরু বলেন, বিএনপি নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই, কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। বিএনপিই প্রথম দাবী করেছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কেউ ব্যর্থ হলে তা বাস্তবায়ন করবে বিএনপি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে ২০১৮ সালের ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডিবির তৎকালীন পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শামীম আহমেদ। মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর জয়লাভ বাংলাদেশের জন‍্য অনন‍্য মাইলফলক: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ