spot_img

স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার সহায়তা চীনের: স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোভিডের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি টীকা চায়নার থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।’

নূরজাহান বেগম বলেন, ‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে।’

 

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ