spot_img

সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার ঝড়

অবশ্যই পরুন

ঢালিউডে এখন অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’-তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি সেভাবে আলোচিত না হলেও আলোচনায় ছিল এর গান ‘কন্যা’। গানে পারফরম্যান্সে নুসরাতকে দেখে বেশ মজে উঠেছিল দর্শকেরা।

কিন্তু পর্দার বাইরেও নিজেকে নানা রূপে ধরা দেন নুসরাত ফারিয়া। বলা বাহুল্য, আকর্ষণীয় গড়নে ভক্তদের মনে ঝড় তুলতে জুড়ি নেই এই নায়িকার। এবারও তাই করলেন রীতিমতো নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ঝড় তুললেন ভক্তদের মাঝে।

এখন অনেকটা ছুটির আমেজেই দিন কাটাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিচ্ছেন নুশরাত। এবার আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরলেন নায়িকা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন নুসরাত। তাতে দেখা যায়, এদিন বেশ লাইট মেকআপ এ ছিলেন নায়িকা। সাদা ব্রালেটে নেমে পড়েছেন সুইমিং পুলে, আর নিজেকে একটু একটু করে ভিজিয়ে নেন নায়িকা।

এ সময় ক্যামেরায় বিভিন্ন পোজ দেন নুসরাত। শরীরের অর্ধেকটা জলে ডুবিয়ে নিজেকে যেন করে তোলেন আরও উষ্ণ ও আবেদনময়ী। ক্যাপশনে লিখেছেন, ‘সার্ভিং লুকস, মেকিং স্প্ল্যাশেস, অ্যান্ড প্রিটেন্ডিং আই ডিড নট জাস্ট গেট মাই হেয়ার ওয়েট।’

নুসরাতের লাস্যময়ী এই লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন ‘বেশি সাহসী’, আবার কেউ লিখেছেন, ‘এত খোলামেলা হওয়ার প্রয়োজন নেই।’

সর্বশেষ সংবাদ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ