spot_img

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে

অবশ্যই পরুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ওই আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরে পদায়ন করা হলো, এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

No description available.

রেজাউল করিম মল্লিক গত বছরের ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

সর্বশেষ সংবাদ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। আজ মঙ্গলবার তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ