spot_img

ইসরায়েলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান বাল্লাল

অবশ্যই পরুন

অস্কার জয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। সোমবার (২৪ মার্চ) তাকে আটক করা হয়। এর আগে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার শিকার হন তিনি।

হামদানের সহযোগী ইউবাল ইব্রাহীম জানান, এ ঘটনার পর হামদানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে আরও জানা যায়, হামলায় মাথায় ও পেটে গুরুতর আঘাত পেয়েছেন হামদান।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, এদিন ফিলিস্তিনিদের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলো হামদান, ইউবালসহ বেশ কয়েকজন। এসময় তাদের উপর পাথর ও লাঠি নিয়ে হামলা চালায় ১০-১২ জন মুখোশধারী। এসময় ফিলিস্তিনিদের গাড়ি ভাঙচুরও করে। পরে হামদানসহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

সর্বশেষ সংবাদ

মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ