spot_img

চাঁদপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

অবশ্যই পরুন

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অভি ও নিলয় নামে ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে নয়টায় চাঁদপুর শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে লোহারপুল এলাকায় আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠালে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি অভি ও ১৮ই জানুয়ারি নিলয় ইতালি থেকে দেশে আসেন বলে জানায় নিহতের পরিবার।

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ