spot_img

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

অবশ্যই পরুন

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে; এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, খাল খননের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে, যার নাম ‘মডেল খাল’। শুধু খাল খনন করে দায়িত্ব শেষ করা হবে না। খালের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা হবে, যাতে পুনরায় মাটি ভরাট করে খাল দখল করা না হয়।

তিনি বলেন, মহেন্দ্রনগর খালটি ১৯৮০ সালে খনন করা হয়েছিল। কিন্তু বর্তমানে খালটির অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। খাল ভরাট করে সেখানে ফসলি জমি ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

সর্বশেষ সংবাদ

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, পরীমনির এমন আচরণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ