spot_img

যেভাবে বানাবেন টমেটো রাইস

অবশ্যই পরুন

শিশুর স্কুলে কী টিফিন দেওয়া যায় ভাবছেন? রান্না করা ভাত ফ্রিজে থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার টমেটো রাইস। কীভাবে বানাবেন জেনে নিন।

প্যানে তেল গরম করে ১ চা চামচ আস্ত সরিষা, ১ চা চামচ মৌরি, কারি পাতা, কয়েক কোয়া রসুন ও দুটি পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। নেড়েচেড়ে কাঁচা মরিচের টুকরা দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ৪টি টমেটো টুকরো করে দিয়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিন। দিন ১ চা চামচ গরম মসলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে টমেটো না গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। টমেটো পুরোপুরি গলে গেলে ৪ কাপ ভাত দিয়ে নাড়ুন। নামানোর আগে ঘি ছড়িয়ে দিন ১ চা চামচ

সর্বশেষ সংবাদ

ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবুধাবির ক্রাউন প্রিন্সের বৈঠক

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ